এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অনুদানের টাকা এখনই না তুললে মিলবেনা গ্যাস আবার গুজবের জেরে ভিড় ব্যাংকে

Published on: April 11, 2020 । 2:25 PM

শুভম চক্রবর্তী:নির্দিষ্ট সময়ের মধ্যে একাউন্ট থেকে টাকা তুলে না নিলে ফেরত চলে যাবে। কয়েকদিন আগেই এমনই ধারণার বশবর্তী হয়ে লকডাউন অগ্রাহ্য করেই ভোর থেকেই লম্বা লাইন পড়েছিল মহাকুমার অধিকাংশ ব্যাংকের সামনেই। এইবার এইরকমই আবারো একগুজবের শিকার ঘাটালবাসী। প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষণা মত উজ্জ্বলা যোজনা অন্তর্গত এলপিজি গ্রাহকদের সরাসরি ব্যাংকের একাউন্টে সিলিন্ডার কেনার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হয়েছে কিছুদিন আগেই। যান্ত্রিক গোলযোগের কারণে কিছু গ্রাহকের মোবাইলে মেসেজ আকারে টাকা জমা পড়ার তথ্য গেলেও অনেক গ্রাহকের মোবাইলে তা পৌঁছায়নি।সমস্যাটা তৈরি হয় ঠিক এখানেই। গুজব ছড়িয়ে পড়ে অনুদানের টাকা ব্যাংক থেকে তুলেই বুক করতে হবে যোজনার সিলিন্ডার না হলে ওই টাকা আবার ফেরত চলে যাবে। এই গুজবের জেরেই যে সমস্ত গ্রাহকের মোবাইলে টাকা জমার মেসেজ এসেছিল তারা ভোর থেকেই ব্যাংকে ভিড় করছেন টাকা তোলার জন্য আর যাদের মেসেজ আসেনি তারা ভিড় করছেন অ্যাকাউন্ট বইটি আপডেট করার জন্য।এমনিতেই লকডাউন এর জেরে ব্যাংকের সময় কমানো হয়েছে তার উপর এমন অদ্ভুত পরিস্থিতিতে বেশ সমস্যায়।তারপর সমস্যা বেড়েছে টাকা কবে ঢুকবে, কেন মেসেজ এলো না, টাকা নিয়ে কিভাবে গ্যাস বুক করতে হবে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে নাজেহাল অবস্থা ব্যাংক কর্মচারীদের। একই অবস্থা ঘাটালের গ্যাস এজেন্সিগুলোরও। ঘাটালের ইন্ডেন গ্যাস এজেন্সির তরফে সুকান্ত চ্যাটার্জী বলেন গ্রাহকদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে সরকার থেকে পাঠানো টাকা তুলে সেই টাকা থেকেই গ্যাস বুক করতে হবে এমন কোন নির্দেশিকা নেই গ্রাহক নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে গ্যাস বুক করবেন তাহলেই হবে। তবে মনে রাখতে হবে যে মাসে উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্রাহক অনুদান পেয়েছেন সেই মাসে যদি সিলিন্ডার বুক না করেন তাহলে পরের মাসে আর অনুদান পাবেন না।যেমন ধরুন গ্রাহক যদি এপ্রিলের প্রথম সপ্তাহে অনুদান পেয়ে থাকেন তাহলে এপ্রিল মাসের মধ্যেই গ্রাহককে সিলিন্ডার বুক করতে হবে তবেই মে মাসে উনি আবার অনুদান পাবেন।সারাদিন আমাদের কাছে ফোনে অনেকেই প্রশ্ন করছেন এমনকি বহু জন অফিসে এসেও জিজ্ঞাসা করছেন ব্যাংকের ওই টাকা তুলেই গ্যাস বুক করতে হবে কিনা। আর যদি টাকা তুলতে না পারে তাহলে টাকা ফেরত চলে যাবেকিনা। আমাদের তরফ এ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি, অনুরোধ করছি গুজবে কান না দিতে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক