তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ঘাটাল মহকুমার গোপমহলের বাসিন্দা সুনয় দাস এবার ICSE বোর্ড পরীক্ষায় ৯৭.২% নাম্বার পেয়েছে। সুনয়ের বাবা সঞ্জয় দাস ডিভিসির ইঞ্জিনিয়ার। মা শুভ্রাদেবী গৃহবধূ। বাবা মায়ের একমাত্র সন্তান সুনয় ভবিষ্যতে আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। ছোটো থেকেই পড়াশোনা পাগল ছেলেটি পড়াশোনার পাশাপাশি গিটার বাজাতে ভালোবাসে। বরাবর বাবা-মায়ের গাইডেই পড়াশোনা করেছে সে। সুনয়ের বাড়ি গোপমহলে হলেও বাবা কর্মসূত্রে ধানবাদে থাকেন। তাই সুনয়ের পড়াশোনা ঝাড়খণ্ডের তালডাঙার লয়োলা স্কুল থেকেই। এই নাম্বার পেয়ে ওই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে টপার হয়েছে সে। •ছবিতে বাবা-মায়ের সঙ্গে সুনয়।




