এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দেবের উদ্যোগে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছে

Published on: August 29, 2020 । 10:34 PM

তৃপ্তি পাল কর্মকার:অবিলম্বে ঘাটাল-মেচোগ্রাম রাজ্য সড়কের সংস্কারের কাজ আরম্ভ করার জন্য ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব আজ ২৯ আগস্ট রাজ্যের পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির উত্তরে অরূপবাবু দেবকে কথা দিয়েছেন, ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সংস্কারের কাজ খুব দ্রুত শুরু করা হবে। আপাতত খানা-খন্দগুলি বুজিয়ে গাড়ি চলাচলের মতো উপযুক্ত করে দেওয়া হবে।  কয়েক মাসের মধ্যেই নতুন প্রোজেক্ট করে ঘাটাল থেকে পাঁশকুড়া পর্যন্ত রাস্তা চওড়া করার কাজও শুরু করে দেওয়া হবে। ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, বৃষ্টি একটু কমলেই সংস্কারের কাজ শুরু করা হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক