এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে দুর্ঘটনায় মৌমাছির দাপট

Published on: June 25, 2022 । 12:39 AM

শ্রীকান্ত ভুঁইয়া: হঠাৎ বিকট আওয়াজ সাথে সাথে চোখের সামনে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। কোনো ক্রমে দোকানের আড়ালে গিয়ে রক্ষে। এলাকাবাসীরা পরে দেখেন রাস্তার মাঝে উলটে এক পিক আপ ভ্যান। সেই ভ্যান থেকেই বেরিয়ে আসছে মৌমাছি। ঘটনা ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গয়লাখালির। আজ শুক্রবার ঘড়ির কাঁটায় রাত প্রায় ৮টা। ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাবার পথে গয়লাখালিতে দ্রুত গতিতে থাকা এক পিক আপ ভ্যান রাস্তার মাঝেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। জানা যাচ্ছে গাড়িটি মৌমাছির বাক্সে ভরা ছিল। সাথে সাথে মৌমাছি বেরিয়ে পড়লে সামনে থাকা মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। চালক সহ গাড়িতে মোট ৪ জন ছিলেন। তারা প্রত্যেকেই কম-বেশি আহত হয়। এই দুর্ঘটনার জেরে ব্যস্ততম ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যানচলাচল ব্যহত হয়। ঘটনার খবর পেয়ে উদ্ধারে নামে দাসপুর পুলিশ। তবে মৌমাছির কারণে তাদেরও যথেষ্ট বেগ পেতে হয়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ