এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল গুরুদাস স্কুলের হোয়াটসঅ্যাপগ্রুপে ক্লাস শুরু

Published on: May 2, 2020 । 8:11 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের  পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পৃথক পৃথক ভাবে ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’ খোলা হয়েছে। স্কুল সূত্রে জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’-এর মাধ্যমে পড়াশোনায় দারুণ সাড়া পাওয়া যাচ্ছে।   আগামী ১০ জুন  পর্যন্ত ওই ভাবে ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’-এর মাধ্যমে ক্লাস চলবে বলে ওই স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক জানিয়েছেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে  বলেন, যারা এখনও পর্যন্ত পর্যন্ত  ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’-এ  যুক্ত হতে পারেনি তারা যেন  অবিলম্বে দয়ালবাবু ( মোবাইল :৯৭৩২৯৫০৩৯৬) এবং বিপ্লব বাবুর (মোবাইল :৯৬৪৭১৯৩৯৭২) সাথে যোগাযোগ করে নিজেদেরকে যুক্ত করে নেয়। প্রধান শিক্ষক বলেন, ছাত্রছাত্রীরা যে কোনও সমস্যাতেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক