এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

যেকোনও স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে ফাউন্ডেশন কোর্স করাবে দাসপুর স্কুল

Published on: March 4, 2020 । 8:42 PM

তৃপ্তি পাল কর্মকার: এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দেড় মাসের ফাউন্ডেশন কোর্স চালু করছে দাসপুর বিবেকানন্দ হাইস্কুল।  যারা একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়বে তাদেরকেই ওই ফাউন্ডেশন কোর্সে পড়ার সুযোগ দেওয়া হবে। তবে একাদশ শ্রেণীতে যে ওই স্কুলেই ভর্তি হতে হবে,এমন কোনও শর্ত বা বাধ্যবাধকতা নেই। ঘাটাল মহকুমার যে কোনও স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীই দাসপুর বিবেকানন্দ স্কুলের ওই ফাউন্ডেশন কোর্স করতে পারে। ভর্তির সময় নামমাত্র একটা ফি লাগলেও কোর্স করার জন্য কোনও টাকা দিতে হবে না।  কোর্সে একাদশ শ্রেণীর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীবন বিজ্ঞান এবং স্পোকেন ইংলিস শেখানো হবে। ৩০ মার্চ থেকে প্রত্যেক দিন স্কুল শুরুর সময় থেকে কোর্সের ক্লাস শুরু হবে। চলবে টিফিন পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিক পাস করার পর কোথায় বৃত্তি পাওয়া যাবে, কোন কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা যাবে তার জন্য সাইবার গাইড দেওয়া হবে ওই কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের।   ওই স্কুলের টিআইসি জয়ন্তকুমার ঘোষ বলেন, এখন থেকেই কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। বিস্তারিত জানতে পাশে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে।  যোগাযোগ: 9932544934 /9609313347/9647497531

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক