এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল বি.এড কলেজে সাড়ম্বরে অরণ্য সপ্তাহ উদযাপন হল

Published on: July 20, 2023 । 5:54 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রতি বছরের মতো এ বছরও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘অরণ্য সপ্তাহ’ উদযাপন করল ঘাটাল বি.এড. কলেজ। কলেজের কর্ণধার অধ্যাপক প্রবীর মাইতি বলেন, এবছর আমরা সকল অধ্যাপক, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে ফুল ফল সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করি। পাশাপাশি প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে ফল ফুলের চারা প্রদান করা হয় বলেও প্রবীরবাবু জানান। কলেজের প্রশাসক অমলেন্দু চক্রবর্তী বি.এড এবং ডি.এল.এড শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চারাগাছ রোপণ করেন। অনুষ্ঠান শেষে অধ্যাপক ও শিক্ষাকর্মীবৃন্দ সকল শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের চারাগাছ তুলে দেন সেই সঙ্গে সবুজ ও পরিবেশের গুরুত্ব বিষয়ক সংক্ষিপ্ত আলোচনাও করেন। সমগ্র অনুষ্ঠানটিতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

দাসপুরের নীলাদ্রিশেখর সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭