এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুর্গাপুর ব্যারেজ থেকে গতকাল এভাবেই জল ছাড়া হয়েছিল

Published on: June 19, 2021 । 11:17 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: গতকাল ১৮ জুন দুর্গাপুর ব্যারেজ থেকে ২৯হাজার ৯০০কিউসেক জল ছাড়া হয়েছিল। যে জলের প্রভাব আজ ১৯ জুন আমাদের ঘাটাল মহকুমার নদীগুলির উপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই চন্দ্রকোণা, গড়বেতা, বাঁকুড়াতে কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হওয়ার ফলে গতকাল থেকে  ঘাটাল মহকুমার নদীগুলির জলস্ফীতি হতে শুরু করেছে। ঘাটাল ব্লক এবং ঘাটাল পুরসভার এলাকার বেশ কিছু এলকা প্লাবিত হয়েছে। সেচ দপ্তরে আশঙ্কা দুর্গাপুর ব্যারেজ থেকে এভাবে জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমার কংসাবতী নদীতে জলস্তরও অনেকটা বাড়বে। দুর্গাপুর থেকে এই ভিডিওটি তুলেছেন আমাদের স্থানীয় সংবাদের পাঠক শ্যামসুন্দর আদক।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক