এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল থানার উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা

Published on: February 21, 2020 । 3:15 PM

তৃপ্তি পাল কর্মকার:পুলিশের উদ্যোগে ঘাটাল থানায় কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল। আজ ২১ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং ঘাটাল থানার ব্যবস্থাপনায় থানা চত্বরে ওই প্রতিযোগিতায় প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আজকের প্রতিযোগিতাকে নিয়ে কচিকাঁচাদের মনে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সমীর অধিকারী, ঘাটালের সিআই সুপ্রিয় বসু, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ, প্রাবন্ধিক মানিকচন্দ্র দাস প্রমুখ। ঘাটাল থানার এএসআই কৌশিক সেন বলেন, মোট দুটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটিতে শিশু থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা অংশগ্রহণ করে, অন্যটিতে অংশগ্রহণ করে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এছাড়াও

অভিভাবকদের জন্য ‘পুলিশ এবং সোসাইটি এবং তাঁদের প্রত্যাশা’ নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রথম থেকে চতুর্থ শ্রেণীর গ্রুপে পুরস্কৃত হয়েছে অর্পিতা সরকার, নৈরীতা চক্রবর্তী, সায়ন কর্মকার, রিয়া বেরা ও দেবপর্ণা জানা এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর গ্রুপে পুরস্কৃত হয়েছে সৌমী কর্মকার, অরিত্রিকা মণ্ডল, নেহা দাস ও অর্পন মাজি। প্রবন্ধ লেখায় সম্মানিত হয়েছেন পম্পা দাস, দিপালী হাইত এবং রাজীব মহাপাত্র।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব