এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে দোল উৎসব উপলক্ষে কচিকাঁচাদের নাটক, আগামী কাল প্রসাদ বিতরণ

Published on: March 9, 2020 । 11:02 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল শহরের কুশপাতা (বেলপুকুর)  ‘রাধা গোবিন্দ জীউ মন্দিরে’ মহাধুমধামে দোল উৎসব পালিত হল। এদিন মন্দির চত্বরে সকাল থেকে ভজন কীর্তন, আরতি, ভাগবৎ পাঠ হয়। দোল উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। সন্ধ্যাতে আশ্রমের ‘নটবর নাট্য গ্রুপ’-এর পরিচালনায় কচিকাঁচারা একটি নাটক পরিবেশ করেন। ওই আশ্রমের অন্যতম সেবাইত দেবকীনন্দন দাস বলেন, আজ ৯ মার্চ ছিল চৈতন্যদেবের ৫৩৪তম আবির্ভাব দিবস ছিল। ওই আবির্ভাব দিবস উপলক্ষে আগামী কাল মঙ্গলবার ১০ মার্চ দুপুরে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। প্রসাদ পেতে ইচ্ছুক ভক্তদের  আগামীকাল ওই মন্দিরে যাবার জন্য মন্দিরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্দিরের ম্যাপ: https://goo.gl/maps/dFERFmZZdhC89bLS6

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব