এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়টিকে ইঁট দিয়ে সারাই করার প্রতিবাদে ডেপুটেশন দিল পরিবহণ যাত্রী কমিটি

Published on: July 3, 2020 । 8:38 PM

সুইটি রায়: ঘাটাল-পাঁশকুড়া ৪ নম্বর রাজ্য সড়কটিকে ইট দিয়ে সারাই করার প্রতিবাদে আজ ৩জুলাই  পূর্ত দপ্তর  অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিয়ারের কাছে স্মারকলিপি দিল ঘাটাল পাঁশকুড়া পরিবহণ যাত্রী কমিটি। ঘাটাল-পাঁশকুড়া, ঘাটাল-রানীচক, সুলতাননগর-গোপীগঞ্জ, কালিকাপুর-কেশুরগেড়িয়া এই সমস্ত সড়কগুলোর সংস্কার, ঘাটাল-পাঁশকুড়া সড়কের উপর দিয়ে ভারী গাড়ির যাতায়াত কমানো, রাস্তার দুধারে ইমারতি দ্রব্য ও কাঠ ইত্যাদি ফেলে রাখা বন্ধ করা এবং রাস্তার দুপাশে ফুটপাত তৈরি এই চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে ওই কমিটির জেলা নেতৃত্ব তপনকুমার জানা বলেন, ঘাটাল-পাঁশকুড়া সড়কটির বিভিন্ন জায়গা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে এবং এখন তা ইট,বালি ও মোরাম দিয়ে সারাই করা হচ্ছে। মহকুমার বিভিন্ন জায়গার ব্রিজগুলির অবস্থাও খুব খারাপ। প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভারী লরিগুলি ওই রাস্তা দিয়েই যাতায়াত করছে, যা যেকোনও দিন দুর্ঘটনার কারণ হতে পারে। তিনি প্রশ্ন তুলে বলেন, যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে তার দায় কে নেবেন? পূর্তদপ্তরের ঘাটাল হাই-ওয়ে সাবডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোকুল  দাসমালাকার বলেন, এখন বর্ষার জন্য সাময়িকভাবে রাস্তাগুলি ইট দিয়ে সারাই করা হচ্ছে। বর্ষার পর রাস্তা পিচ দিয়েই সারাই করা হবে। তিনি এও বলেন,  ২০ টনের বেশি ভারী গাড়িগুলোর এই সড়ক দিয়ে চলাচল আটকানোর জন্যও মহকুমা প্রশাসনের সাথে কথা বলেছি। আজকের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন দেবাশিস মাইতি, দিবেন্দু সাঁতরা, মেহেবুব আলম, জগদীশ মণ্ডল অধিকারী প্রমুখ।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে