এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আগে বিয়ের কথা গোপন রেখে ফের বিয়ে, বধূ নির্যাতন ও প্রতারণার অভিযোগে দ্বারকায় পুলিশের দ্বারস্থ স্ত্রী

Published on: September 11, 2026 । 2:59 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রথম বিয়ের কথা লুকিয়ে ফের বিয়ে, আর্থিক প্রতারণা, বধূ নির্যাতন এবং গোপন ছবি তুলে রাখার অভিযোগে স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন এক মহিলা। দিল্লির দ্বারকার ক্রাইম এগেনস্ট উইমেন   সেলে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত স্বামীর নাম প্রসেনজিৎ ধুলা। দাসপুর থানার জগন্নাথপুর এলাকার তিওরবেড়িয়ায় প্রসেনজিতের বাড়ি। প্রসেনজিৎ কর্মসূত্রে তিনি গুরুগ্রামে সোনার দোকানে কাজ করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনীর এর আগে বিয়ে হয়েছিল। বছর তেরোর একটি কন্যা সন্তান রয়েছে। ওই অবস্থায় ওই মহিলার  সঙ্গে বছর তিনেক আগে ফেসবুকে আলাপ হয় প্রসেনজিতের। ঘনিষ্ঠতা বাড়লে দিল্লিতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। মহিলা জানিয়েছেন, তাঁর আগের বৈবাহিক সম্পর্কের বিষয়টি প্রসেনজিতের জানা ছিল। প্রথমদিকে সব ঠিকঠাক থাকলেও প্রায় এক বছর ধরে প্রসেনজিতের আচরণে চরম বদল আসে। কথায় কথায় অশান্তি, শারীরিক নির্যাতন এবং টাকার জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে  সে। পরে মহিলা জানতে পারেন, প্রসেনজিৎ নিজের আগের বিয়ের তথ্য গোপন রেখেই তাঁকে বিয়ে করেছিল। শুধু তাই নয়, গত দু’মাস ধরে তিনি স্ত্রীকে ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে বসবাস করছেন। অভিযোগপত্রে ওই মহিলা আরও উল্লেখ করেছেন, বাড়ি থেকে এটিএম কার্ড ও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র গায়েব হয়েছে, যার পেছনে প্রসেনজিতের হাত রয়েছে বলেই তাঁর সন্দেহ। এমনকি তাঁর কিছু গোপন ও আপত্তিকর ছবি প্রসেনজিৎ লুকিয়ে তুলে রেখেছে  বলেও দাবি করেছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে স্বামীর বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad