এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গরু তুলতে গিয়ে চন্দ্রকোণায় বজ্রাঘাতে মৃত ১

Published on: October 6, 2021 । 6:13 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা থানা এলাকায় বজ্রপাতে মৃত্যু ঘটে এক ব্যক্তির। আজ ৬ অক্টোবর বুধবার বিকেলে ঘটনাটি ঘটে।  বাড়ির বাইরে গরু তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুনীল পাল(৪৫)। বাড়ি ওই থানার লাহিরগঞ্জে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাঝেই সুনীলবাবু বাড়ি থেকে বেরিয়ে গরু তুলতে যান। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পরিবারের লোকজন ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সত্য পালের ভাই।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও