এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মামাবাড়ি থেকে ভাগ্নির ঝুলন্ত দেহ উদ্ধার হল

Published on: April 8, 2022 । 7:12 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার ঘনশ্যমবাটিতে নিজের[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মামাবাড়ি থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই যুবতীর নাম কাকলি সামন্ত(২১)। বাড়ি ওই থানার বাড় কামালডিহিতে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকলিদেবীর বিয়ে হয়েছিল, যদিও পরে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। তারপর থেকে ঘনশ্যামবাটিতে মামাবাড়িতে থাকতেন। সেই মামাবাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। যুবতীর মামাবাড়ির লোকজন জানিয়েছেন, তাদের কারও সঙ্গে কোনও রকম গণ্ডগোল বা কথাকাটাকাটি হয়নি। ভোরবেলা কাকলিদেবীর শোবার ঘরের দরজা খুলতে তাঁরা দেখতে পান গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। তারপর তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক