এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

১৫ দিনের লড়াই শেষ, মৃত্যু দশম শ্রেণির মেধাবী ছাত্রী সুকন্যার

Published on: September 22, 2026 । 1:48 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:  দাসপুর থানার তিলন্দ গ্রামের বাসিন্দা সুকন্যা প্রামাণিকের(১৬) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বিদ্যালয় ও এলাকায়। সুকন্যা দশম  শ্রেণিতে পড়ে। ৬ সেপ্টেম্বর বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সুকন্যা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গৌরার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। দীর্ঘ ১৫ দিন কলকাতায় চিকিৎসাধীন থাকার পর গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুকন্যা। মৃতার বাবার নাম অমল প্রামাণিক।
সুকন্যা নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী হিসেবে প রিচিত ছিল। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাইভেট টিউটরদের কথায়, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল সে। তবে কী কারণে সুকন্যা এমন চরম সিদ্ধান্ত নিয়েছিল, তা নিয়ে তাঁরা সকলেই হতবাক। সুকন্যার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ