এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে তিনদিন আগে সাইকেল সহ নিখোঁজ প্রদীপের মৃতদেহ মিলল আজ

Published on: September 7, 2019 । 6:25 PM

মনসারাম কর:  আজ ৭ সেপ্টেম্বর সকালে ঘাটাল থানার কামদেবপুর গ্রামে পুকুর পাড়ের গ্রাম্য রাস্তার উপর ওই পাড়ারই এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পরিবারের লোকজন। মৃতের নাম প্রদীপ বাগ (১৮)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতের মা শিখা বাগ ও দাদু মন্টু ভূইঞা সহ তিন মামাকে আটক করেছে।

জানা গিয়েছে প্রদীপের বাড়ি ছিল চন্দ্রকোনা থানার পুড়শুড়া গ্রামে। বাবা মারা যাওয়ার পর প্রদীপের মা প্রদীপকে নিয়ে প্রায় ১৫ বছর আগেই কামদেবপুরে বাপের বাড়িতে চলে আসে এবং বরাবরের জন্য এখানেই থেকে যায়। পাড়া-প্রতিবেশীর অনেকেই বলেন, প্রদীপের মাথা খারাপ ছিল, লোকের সাইকেল চুরি, খড়ের গাদায় আগুন লাগানো, ছাগল চুরি, গাড়ির চাকার বাতাস খুলে দেওয়া ইত্যাদি জঘন্য কাজ করে বেড়াত প্রদীপ। প্রদীপের জ্বালায় গ্রামের একাংশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মাকেও মারধর করত প্রদীপ। কয়েক বছর আগে সোনার কাজে বাইরে চলে গিয়েছিল কিন্তু সেখানেও টিকতে পারেনি। প্রদীপের খারাপ কাজের জন্য প্রায়শই অন্যদের কাছে হেনস্থা হতে হতো পরিবারের লোকজনদের। গত তিন দিন আগে থেকেই বাড়ির একটি সাইকেল নিয়ে প্রদীপ বেরিয়েছিল। তারপর আজ সকালেই তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার সাথে থাকা সাইকেলের কোন হদিস পাওয়া যায়নি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত খুনের কোনও অভিযোগ দায়ের করেনি পরিবারের লোকজন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক