এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন?

Published on: April 13, 2021 । 7:12 AM

মন্দিরা মাজি 👆 (স্থানীয় সংবাদ, ঘাটাল): সোমবার ১২ এপ্রিল সন্ধ্যায় দাসপুর থানার ঘনশ্যামবাটি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই গৃহবধূর নাম শবরী দাস(২৭)। ওই দিন সন্ধ্যায় তাঁর শ্বশুর বাড়ি থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, শবরীদেবীকে তাঁর শ্বশুর বাড়ির লোকেরা খুন করেছে। শাশুড়ি ধারাবাহিকভাবে শববীর উপর অত্যাচার চালাত। যদিও এবিষয়ে শববীদেবীর বাপের বাড়ির লোকেরা আজ ১৩ এপ্রিল সকাল পর্যন্ত দাসপুর থানায় কোনও লিখিত অভিযোগ করেননি।
পুলিশ ও শবরীর বাপের বাড়ি সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে তাঁর বিয়ে হয়।  শবরীদেবীর দু’টি সন্তানও রয়েছে। স্বামী সোনার কাজে বাইরে থাকেন।  ওই দিন তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, তারা এনিয়ে এখনও লিখিত অভিযোগ পায়নি। মৃতদেহের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক