এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বিডিও রক্ত দিতে এগিয়ে এলেন

Published on: August 16, 2019 । 8:58 PM

নিজস্ব সংবাদদাতা: রক্ত দিতে এগিয়ে এলেন দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু। আজ ১৬ আগস্ট সোনাখালি মৈত্রী সংঘের আয়োজনে রক্তদান শিবিরে প্রথম রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন বিডিও অনির্বাণ সাহু। ওই সংঘের উদ্যোগে ফুটবল প্রেমী দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরটি এ বছর ২৫তম বর্ষে পড়ল। সংঘের কর্মকর্তা শঙ্কর চক্রবর্তী বলেন, এই সংঘের রজত জয়ন্তী বর্ষে রক্তদান শিবিরে ১৮৮ জন রক্তদান করেন। শিবিরে মেদিনীপুর ব্লাড ব্যাংক এবং ডেবরা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই সহ অনেকেই।ওই সংঘের কর্মকর্তারা বলেন, এদিন বিডিওকে রক্তদান করতে দেখে অনেকেই দ্বিগুণ উৎসাহ নিয়ে এগিয়ে আসেন রক্তদান করতে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক