এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বেআইনিভাবে গোরু পাচারের চেষ্টা, চন্দ্রকোণায় গ্রেপ্তার ২

Published on: September 23, 2026 । 3:06 PM

নিজস্ব সংবাদদাতা:বেআইনিভাবে গোরু পাচারের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল চন্দ্রকোণা থানার পুলিশ। ধৃতদের নাম মিন্টল মণ্ডল ও সাহাবুদ্দিন মণ্ডল। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার সান্দালআটি এলাকায়। পুলিশ জানিয়েছে, সেই সঙ্গে আটটি বাছুর সহ ১৪টি গোরু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই থানার কৃষ্ণপুর থেকে একটি গাড়িতে আটটি বাছুর এবং ছ’টি গাভী বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ক্ষীরপাই-চন্দ্রকোণা রাজ্য সড়কের শ্রীনগর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় গাড়িটিকে আটক করে। গাড়িটি থেকে মোট গোরু-বাছুর উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকেই হাতেনাতে ধরা পড়ে যায় দুই পাচারকারী, তবে সুযোগ বুঝে গাড়ির চালক এলাকা ছেড়ে চম্পট দেয়। উদ্ধার হওয়া গোরুগুলির বৈধ কোনও কাগজপত্র ধৃতরা দেখাতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।