এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গত ৪৮ ঘন্টায় করোনায় মৃত ৩, নতুন করে সংক্রামিত হয়নি

Published on: October 8, 2021 । 3:13 PM

আকাশ দোলই ও মন্দিরা মাজি: ঘাটাল মহকুমায় পুজোর আগে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। কয়েকদিন আগে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল করোনার উপসর্গ নিয়ে কোভিড ওয়ার্ডে ভর্তি হন বেশ কয়েকজন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ ৮ অক্টোবরের পাওয়া রিপোর্ট অনুযায়ী চিকিৎসাধীন তিনজন মারা গিয়েছেন। দাসপুর গোপিগঞ্জের ৬০ বছরের এক মহিলা, ঘাটালের শ্যামসুন্দরপুরের বছর ৫৪ এর এক প্রৌঢ় ও দাসপুর সোনাখালির ৭৪ বছরের এক বৃদ্ধ। সামনে পুজো। পুজোর আগে চতুর্থবার বন্যা পরিস্থিতির মুখে পড়ল ঘাটাল মহকুমা। তার ওপর নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেশ দুশ্চিন্তায় ফেলেছে মহকুমাবাসীদের।

যদিও ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সম্রাট রায়চৌধুরী বলেন, ঘাটাল মহকুমার নতুন করে করণায় আক্রান্ত পাওয়া যায়নি। যে তিনজনের মৃত্যু হয়েছে তারা খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অধিকাংশ জনই এখন করোনা আক্রান্ত হলে বাড়িতে থেকেই চিকিৎসা করান। যে কয়েকজন হাসপাতালে ভর্তি হন তাঁরা সংকটজনক অবস্থাতেই ভর্তি হন। তাই ঘাটাল মহকুমায় নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে এই কথা বলা যায় না।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও