এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা: প্রথম কোপ পড়ল চাষিদের মাথায়, ফসলের দাম পাচ্ছেন না তাঁরা

Published on: March 24, 2020 । 4:54 PM

 সুইটি রায়: করোনার প্রভাব বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেই পড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু প্রথমেই পড়ল চাষিদের উপর।  দাসপুর-১ ব্লকের কলোড়া হাটের আজ চাষিদের উপচে পড়া ভিড় প্রত্যক্ষ করলেই তা সহজেই অনুমান করা যাবে। করোনার ভয়কে উপেক্ষা করে নিজেদের উৎপন্ন সবজি বিক্রি করতে তারা ভিড় জমালো এলাকার অন্যতম বড় ও জনসমাগমপূর্ন এই হাটে। চাষিরা জানান, করোনা ভাইরাসের ভয় থাকলেও তাদের গৃহবন্দি হয়ে থাকার উপায় নেই। কারণ তাদের জমিতে উৎপন্ন হওয়া এই সমস্ত সবজি যদি তারা বিক্রি করতে না পারে তাহলে তা জমিতেই নষ্ট হয়ে যাবে। এ সমস্ত সবজি বিক্রি করেই তাদের সারাবছর রুজিরোজগার হয়। এগুলি বিক্রি করতে না পারলে পেট চালানোই দায় হবে তাদের। এমনিতেই তারা চাষের জন্য অনেক খরচ করে ফেলেছে এবং এখন সবজির দাম অনেক কমে যাওয়ায় তাদের ন্যূনতম লাভটুকুও থাকছে না। তবুও সামান্য রোজকারের আশায় করোনার ভয় বুকে নিয়েই তারা এই জনসমাগমে আসতে বাধ্য হচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক