এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

১২ বছরের নাবালিকাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে গ্ৰেপ্তার স্বামী সহ ৩

Published on: December 1, 2023 । 6:59 PM

মন্দিরা মাজি,স্থানীয় সংবাদ, ঘাটাল: মাত্র ১২ বছর বয়সেই বাবা-মায়ের চাপে পড়ে নাবালিকাকে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। ৩০ নভেম্বর রাতে বিয়েও হয়ে যায় ওই নাবালিকার। আজ ১ ডিসেম্বর সকালে বউ নিয়ে বাড়ি ফেরার সময় পুলিশের হাতে ধরা পড়ে নববধূর বাবা-মা সহ তার স্বামী। এমনই ঘটনা ঘটেছে ঘাটাল থানার নিমতলা বাসস্টপে। পুলিশ জানিয়েছে, ধৃত বরের নাম সুরজিৎ বড়দোলই, এছাড়াও স্বপন সিং এবং সাগর সিং নামে আরও দুজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে।  সুরজিতের বাড়ি অজবনগর বাঁধগোড়ায়।
নিমতলা এলাকার সিং পরিবারের  ১২ বছরের  এক নাবালিকাকে জোর করে বিয়ে দিয়েছিল তার পরিবার। সেই খবর পৌঁছে যায় ঘাটালের বাল্যবিবাহ রোধ সংগঠন শক্তি বাহিনী’র কাছে। ওই সংগঠনের জেলা কো-অর্ডিনেটর মল্লিকা পাল বলেন, শুক্রবার দুপুরে আমরা খবর পাওয়া মাত্রই ছুটে যাই নিমতলা বাসস্টপে। সেখানে নব দম্পতি গাড়ির জন্য অপেক্ষা করছিল। পুলিশ নিয়ে গিয়ে সেখান থেকেই তাদের তুলে আনা হয় থানায়। নাবালিকার বাবা, দাদা ও স্বামীকে গ্ৰেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, শক্তি বাহিনী ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় নাবালিকা বিয়ে রোধ নিয়ে অভিযান চালিয়ে নাবালিকাদের ফিরিয়ে আনছে পড়াশোনার জগতে। ঘাটালেও শক্তি বাহিনীর একটি অফিস খোলা হয়েছে। নাবালিকা বিয়ের খবর পেলেই খবর দিন শক্তি বাহিনীকে বা পুলিশকে।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015