এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের চাঁইপাটে তৈরি হবে রাইটার্স বিল্ডিং! খুঁটি পুজোর মাধ্যমে শুরু প্রস্তুতি

Published on: August 15, 2019 । 12:28 PM

খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করল চাঁইপাট স্কুলপাড়া সার্বজনীন পুজোকমিটি৷ ঘাটাল মহকুমার মধ্যে ওই পুজোকমিটি নজর কেড়ে আসছে বিগত বেশ কয়েক বছর ধরেই৷ রাজ্য প্রশাসনের সদর দপ্তর মহাকরণ থেকে নবান্নে স্থানান্তরিত হয়েছে কিছু দিন আগেই৷ ৭৪ তম বর্ষে এবারে সেই রাইটার্স বিল্ডিং বা ‘মহাকরণ’ তৈরি করে চমক লাগাতে চাইছে পুজোর উদ্যোগতারা৷ মন্ডপ ও প্রতিমা তৈরির জন্য প্রাথমিক ভাবে ১২ লক্ষ টাকা আনুমানিক ব্যায় ধরা হয়েছে৷ পুজো কমিটির সম্পাদক দীপক রায়,পুজো কমিটির সভাপতি জীতেন নায়েক একযোগে জানিয়েছেন, রাইটার্স ভবনের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখেই এমন থিম বেছে নেওয়া হয়েছ৷
অনান্য বছরের মতো এই বছরেও মানুষের ঢল নামবে মন্ডপে আশাবাদী উদ্যোগতারা৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

দাসপুরের নীলাদ্রিশেখর সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭