এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভিড় বাসে যাত্রী না নিতে পারায় বাস ভাঙচুর ও চালককে মার, প্রতিবাদে অবরোধ

Published on: January 27, 2020 । 3:39 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ২৭ জানুয়ারির সকালে খড়ার হাওড়া বাসে প্রচুর ভিড় ছিল। ফলে বাসের দরজাও ভালো করে বন্ধ করা যাচ্ছিল না। সেই বাসটি ঘাটাল-ক্ষীরপাই সড়কের শিমুলিয়াতে আর যাত্রী নিতে পারবে না বলে জানালে তিন যাত্রী  শেখ নাসিরুদ্দিন এবং তাঁর দুই ছেলে রাকেশ ও সাজিদ বাসটিকে আটকে ভাঙচুর করে এবং বাস চালক খোকন সাঁতরা ও বাসকর্মী তাপস গাঙলিকে মারধর করে বলে অভিযোগ। হামলা ও মারধরের বিষয়টি এলাকার বাসিন্দাও সমর্থন করেননি। তাই তারই প্রতিবাদে ওই সড়কে   অবরোধ করা হয়। চিকিৎসার জন্য বাস চালক ও বাস কর্মীকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। বাস মালিক সংগঠনের নেতা প্রভাত পান বলেন, পুলিশ ২৪ ঘন্টার মধ্যো দোষীদের গ্রেপ্তার না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। • ছবিটি জখম চালকের।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক