এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

Published on: June 17, 2021 । 3:37 PM

তনুপ ঘোষ👆স্থানীয় সংবাদ•ঘাটাল:চারপাশে করোনা সংক্রমণের জেরে পশ্চিমবঙ্গের ব্লাডব্যাংকগুলিতে রক্তের আকাল দেখা দিয়েছে। আক্ষরিক অর্থেই রক্তশূন্য অবস্থা। এর মধ্যে রক্তের জরুরি প্রয়োজনে পড়লে, ব্লাডব্যাংকে গিয়ে নিরাশ হতে পারেন রোগীর পরিবারের লোকেরা। এই পরিস্থিতিতে হাল ধরতে এগিয়ে এলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করার জন্য নির্দেশ দেন। তাহলে কিছুটা হলেও রক্ত সংকট কমানো যেতে পারে বলে অনুমান করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো আজ ১৭ জুন ক্ষীরপাই পৌর কর্মচারী ও এনএমটিএফ-এর সহযোগিতায় ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের রক্তদান শিবিরটি ক্ষীরপাই পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত করা হয়। ক্ষীরপাই পৌরসভার পৌর প্রশাসনিক বোর্ডের চেয়ার পার্সন দুর্গাশংকর পান জানান, আজকের রক্তদান শিবিরটি উদ্বোধন করেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোণা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী , ক্ষীরপাই টিওপি’র প্রশান্ত কীর্তনীয়া, চন্দ্রকোণা-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিরঞ্জন কুঁতি, সুজয় পাত্র, বীরেশ্বর পাহাড়ি প্রমুখ। মোট ৪৯ জন রক্তদাতা আজ রক্তদান করেছেন বলে জানা গেছে। কোভিড বিধিকে মান্যতা দিয়েই রক্তদান শিবিরটি করা হয়েছিল। 

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক