এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বিনয় বাদল দীনেশ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির

Published on: January 16, 2023 । 9:18 PM

দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের বিনয় বাদল দীনেশ ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হল। আজ ১৬ জানুয়ারি সোমবার বালিডাঙা প্রাইমারি স্কুলের প্রাঙ্গনে শিবিরটি অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মহাদেব জানা বলেন, প্রতিবছরের মতো এবারেও আমাদের এই রক্তদান শিবির হয়েছিল। এলাকার মানুষের কাছ থেকে ভালোই সাড়া মিলেছে এই রক্তদান শিবিরে ৪ জন মহিলা সহ ৮০ জন রক্তদান করেছে শিবিরে। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক আমাদের আজকের এই রক্তদান শিবিরে সহযোগিতা করেছে।

ক্লাবের সদস্য পিন্টু পাঁজা বলেন, সৃজনশীল কাজে কচিকাচাদের উৎসাহ দিতে তাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ। প্রতিবছরই আমাদের বিনয় বাদল দীনেশ স্পোটিং ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি থাকে রক্তদান শিবিরও।

উল্লেখ্য, খেলাধুলা ছাড়াও সারা বছর নানা ধরনের সমাজ সচেতনতামূলক কাজ করে থাকে ঘাটাল বালিডাঙার এই ক্লাব। দুঃস্থদের শীতবস্ত্র ও পোশাক বিতরণ থেকে শুরু করে সারা বছর হোমিওপ্যাথি দাঁতব্য চিকিৎসা পরিষেবায় এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন বলে এলাকার মানুষেরা জানান। এইভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে এলাকার মানুষেরাও খুবই আনন্দিত।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব