এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রক্তদান শিবিরে রক্ত দাতাদের চারা গাছ বিতরণ,একই সাথে সফল দুই ধরনের সমাজ সেবা

Published on: August 10, 2019 । 7:30 PM

মনসারাম কর: আজ ১০ জুলাই ঘাটাল ব্লকের নবগ্রামে ‘আমরা কজন’-এর উদ্যোগে  রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির কার্যত উৎসবের মেজাজ ধারণ করে। শিবিরে  উপস্থিত রক্তদাতাদের প্রত্যেককে দুটি করে চারা গাছ উপহার দেন উদ্যোক্তারা। সাথে একটি হাত ব্যাগ। এই রক্তদান শিবির উপলক্ষে ঘাটাল মহাকুমা ব্লাড স্বেচ্ছা রক্তদাতা সমিতির  সম্পাদক অসীম দাস বলেন, বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যথেষ্ট ঘাটতি রয়েছে। ঘাটতির সময় এই ধরনের শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ।
এই শিবিরে  ১৬ জন মহিলা সহ মোট ১০১ জন রক্ত দান করেন। উদ্যোক্তাদের মধ্য থেকে শিক্ষক বরুণকুমার চৌধুরী বলেন,  অত্যন্ত পরিশ্রম করে গ্রামবাসী এবং বিশিষ্ট মানুষজনদের সহযোগিতায় এই ক্যাম্প আমরা করি। এটি আমাদের ২১ তম বর্ষ। এই বছর আমরা প্রত্যেক রক্তদাতাকে পরিবেশ বাঁচাতে দুটি করে চারা গাছ উপহার দিচ্ছি এবং একই সাথে মানুষের স্বার্থে ও সমাজের স্বার্থে দুটি কাজ সফল করছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব