এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বিজেপির নেতাকে খুন করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

Published on: January 19, 2020 । 7:31 PM

নিজস্ব সংবাদদাতা:  বিজেপির কয়েকজন নেতাই ২০১৯ সালের ১৮ নভেম্বর রাতে দাসপুরের বিজেপির জেলা নেতা প্রশান্ত বেরাকে মারধর করে কোলাঘাট ব্রিজ থেকে ‘মৃত’ ভেবে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রশান্তবাবু মারা যাননি। হাওড়ার নাউপালাতে রূপনারায়ণের চরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। মাঝিরা খবর পেয়ে বাগনান থানার পুলিশকে খবর দেন। পুলিশ প্রশান্তবাবুকে নদীর চর থেকে উদ্ধার করে তাঁর চিকিৎসা করানোর ব্যবস্থা করে। বর্তমানে তিনি সুস্থ। প্রশান্তবাবুকে ওই আক্রমণের তির ওই সময় স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকে গিয়েছিল। কিন্তু প্রায় দেড় মাস পর বাগনান থানার পুলিশ তদন্ত করে জানতে পারে, বিজেপির চরম গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই প্রশান্তবাবুকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। সেজন্যই কয়েক জন বিজেপি নেতা ও কর্মী ওই রাতে তাঁকে রড দিয়ে মেরে ‘মৃত্যু হয়েছে নিশ্চিত’ ভেবে নদীতে ফেলে দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওই কাজ করেছিল বিজেপির দাসপুর-২ ব্লকের মধ্য মণ্ডলের যুব সভাপতি অভিজিৎ হুদাইত সহ কয়েক জন। বাগনান থানার পুলিশ দাসপুরের জয়রামচকের বাসিন্দা অভিজিৎকে গ্রেপ্তার করেছে। বাকীদেরও তল্লাশি চালাচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক