এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পালিত হল ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ ও অগ্নি নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

Published on: April 17, 2023 । 10:39 PM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: রোগীদের নিয়েই বীরসিংহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পালিত হল ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। আজ ১৭ এপ্রিল [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সোমবার বীরসিংহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পালিত হল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। যদিও সারা দেশে এই দিবস পালনের জন্য বেছে নেওয়া হয়েছিল হোমিওপ্যাথির স্রষ্টা হ্যানিমানের জন্মদিন ও জন্মসপ্তাহ ১০ থেকে ১৬ এপ্রিল। শতাধিক রোগী ও ডাক্তারবাবু, স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধির কথা শোনা গেল ডাক্তারবাবু ছাড়াও রোগীদের কাছ থেকে। সোম থেকে শনিবার প্রতিদিনই পাওয়া যায় এই পরিসেবা। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগী দেখেন ডঃ শ্রীমন্ত খামরুই। তিনি ইতিমধ্যেই যথেষ্ট সুনাম ও আস্থা অর্জন করেছেন রোগীদের কাছে। তাই তাদের কাছ থেকে পাচ্ছেন যথেষ্ট সম্ভ্রম ও মর্যাদা। বাড়ি বারাসাতে, সেখান থেকেই প্রতিদিন যাতায়াত করেন তিনি।

অন্যদিকে, অগ্নি নিরাপত্তা সচেতনতার অনুষ্ঠানও পালিত হল বীরসিংহ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। বীরসিংহ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত হল অগ্নি নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। ঘাটাল অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা এই সচেতনতা কর্মসূচির বিভিন্ন দিক বিশদে ব্যাখ্যা করে বলেন। উপস্থিত ছিলেন ডাঃ নাজিম আমেদ, ডাঃ সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব