এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বন্যা দুর্গতদের স্বাস্থ্য পরিষেবা দিল ভারত সেবাশ্রম সংঘ

Published on: September 23, 2021 । 9:55 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার বন্যা প্লাবিত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে ভারত সেবাশ্রম সংঘ স্বাস্থ্য শিবিরের আয়োজন করল। আজ ২৩ সেপ্টেম্বর তৃতীয় দিনে ঘাটাল ব্লকের অজবনগর-২ গ্ৰাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গতদের পরিষেবা দিতে পৌঁছে যায় নৌকায় করে। নৌকার মধ্যেই আজকে ওই এলাকার মানুষদের পরিষেবা দেওয়া হয় বলে জানা যায়। চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয়। সাতজন ডাক্তার ছিলেন স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। আজ ওই এলাকার প্রায় ৮৩০ জন মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now