শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: পথ দুর্ঘটনায় *ৃত্যু হল বৃদ্ধের। ঘাটাল-পাঁশকুড়া সড়কের সোনামুই যাত্রী প্রতীক্ষালয়ের কাছে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোহনীমোহন দিণ্ডা(৯৫)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি মা*রা যান। পুলিশ জানিয়েছে, ২ নভেম্বর সকালে ঘাটাল-পাঁশকুড়া সড়কের সোনামুই যাত্রী প্রতীক্ষালয়ের কাছে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গৌরার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। ১৮ নভেম্বর তিনি *রা যান।
সোনামুইতে দুর্ঘটনায় *ৃত্যু বৃদ্ধের






