এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

২২ লক্ষ টাকা সহ ট্রেন থেকে ধৃত চন্দ্রকোণার যুবক

Published on: November 20, 2026 । 11:59 AM

কেয়া মন্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল:বিপুল পরিমাণ নগদ টাকা সহ রেল পুলিশের জালে ধরা পড়লেন চন্দ্রকোণার এক যুবক। বৃহস্পতিবার ১৮৪১০ ডাউন জগন্নাথ এক্সপ্রেস থেকে অসিত দাস নামে বছর পঁয়ত্রিশের ওই যুবককে গ্রেফতার করে খড়্গপুর জিআরপি। ধৃতের বাড়ি চন্দ্রকোণা টাউন থানার আগর গ্রামে। তাঁর ব্যাগ থেকে সর্বমোট ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই রাতে কটক থেকে মেচেদা যাওয়ার পথে ডাউন জগন্নাথ এক্সপ্রেসে টহলদারি চালাচ্ছিল রেল পুলিশ। সেই সময় অসিতের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়। তাতেই মেলে বিপুল পরিমাণ নগদ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত দাবি করেন, ব্যাগে ১৫ লক্ষ টাকা রয়েছে। তবে টাকার উৎস ও তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁকে খড়্গপুর স্টেশনে নামিয়ে জিআরপি থানায় আনা হয়। পরে স্টেশনে টাকা গোনার যন্ত্র এনে গুনে দেখা যায়, ব্যাগে ১৫ লক্ষ নয়, বরং ২২ লক্ষ টাকা রয়েছে।
রেল পুলিশ জেলার সুপার জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, গত ৪ নভেম্বরও খড়্গপুর স্টেশন থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছিল।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।