এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আগামী কাল থেকেই ঘাটালে অঙ্গনওয়াড়ি কর্ম ও সহায়িকাদের নিয়োগপত্র দেওয়া হবে

Published on: July 13, 2020 । 10:59 PM

তৃপ্তি পাল কর্মকার(১৩জুলাই ২০২০): •আগামী কাল থেকেই দাসপুর-১, দাসপুর-২ এবং ঘাটাল ব্লকের ICDS-এর কর্মী ও সহায়িকাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে। •ইন্টারভিউতে যাঁরা ভালো নম্বর পেয়েছেন তাঁরাই চাকরি পাচ্ছেন (দলের সুপারিশ অনুযায়ী নয়)। •এই নিয়োগের জন্য কাউকে কোনও টাকা দিতে হচ্ছে না। •যদি কেউ টাকা দিয়ে থাকেন তাহলে সেটা ভুল জায়গাতেই দেওয়া হয়েছে। • প্রার্থী না পাওয়ার জন্য সংরক্ষিত অনেক পদই শূন্য রয়েছে, সেগুলি খুব শীঘ্রই পূরণ হবে।
প্রসঙ্গত ওই প্যানেল নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বনাম ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের বিরোধ তুঙ্গে উঠে। মহকুমা শাসক চেয়েছিলেন, লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে ইন্টারভিউয়ের নম্বর যোগ করে যে মেধা তালিকা হবে সেই তালিকা অনুযায়ীই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। সেটা শাসক দলের নেতারা মেনে নিতে পারেননি। তাই জন্য শেষ পর্যন্ত প্যানেলটি এতদিন পাশ হয়নি। বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছ পর্যন্ত যায়। রাজ্য নেতৃত্ব মহকুমা শাসককের সিদ্ধান্তকে সায় দিলে আজ সেই প্যানেলটি পাশ হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now