এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে তৃণমূলের সম্প্রীতি যাত্রায় বাড়তি অক্সিজেন কর্মী সমর্থকদের

Published on: October 20, 2019 । 1:49 PM

আজ রবিবারের সকালে দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল মেদিনীপুর সড়কের সামাট থেকে সুরানারায়ণপুর পর্যন্ত সম্প্রীতি যাত্রা করল তৃণমূল।

এই সম্প্রীতি যাত্রায় প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী সমর্থকদের সাথে হাঁটলেন দাসপুরের তৃণমূল নেতা নেতৃত্বদের পাশাপাশি দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ,জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি,জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র প্রমুখ।

লোকসভা নির্বাচনের পর রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ক্রমেই কোণ ঠাসা পড়ছিল। আজকের এই মিছিল এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে,ধারণা রাজনৈতিক মহলের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭