এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ৪০ হাজার শ্রমিকদের বকেয়া ২৩ কোটি টাকা দিতে সহায়তা কেন্দ্র খুলল তৃণমূল

Published on: February 19, 2024 । 3:05 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: একশ দিনের শ্রমিকদের বকেয়া টাকা দিতে সহায়তা কেন্দ্র খুলল তৃণমূল। ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রবিবার থেকে ঘাটাল ব্লকের ১২টি পঞ্চায়েতে ১২টি সহায়তা কেন্দ্রগুলি খোলা হয়েছে। ক্যাম্প চলবে ২৫ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। তৃণমূলের ঘার্টাল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক বিকাশ কর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যেই এই সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের জবকার্ড, ব্যাঙ্ক ডিটেলস ও ফোন নম্বর সংগ্রহের কাজ চলছে। ঘাটাল ব্লকের ৩৯,৫৭৪ জন শ্রমিকদের দু’বছরের বকেয়া পারিশ্রমিক ২২ কোটি ৬৭ লক্ষ ২৭ হাজার ৩২১ টাকা দেওয়ার জন্য ঘাটালেও ১২টি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বিকাশবাবু বলেন, ঘাটাল ব্লকের যেখানে যেখানে ওই ক্যাম্পগুলি হয়েছে তা হল— সুলতানপুরে ঢলগড়া গোবিন্দপুরে, ইড়পালার জয়বাগ শিববন্দির সংলগ্ন, মনসুকা-১ সুপার মার্কেট, মনসুকা-২ বন হরিসিংহপুর জলট্যাঙ্কের কাছে, বীরসিংহের জলসরা বাসস্টপে, মোহনপুরে দীঘা আনন্দপুর ফ্লাড শেল্টার সংলগ্ন, দেওয়ানচক-১ এর  ইসলামপুর মোড়ে, দেওয়ানচক-২ এর ঘোলসাই সুপার মার্কেট, অজবনগর-১ ও ২  পঞ্চায়েত অফিস সংলগ্ন, মনোহরপুর-১ রত্নেশ্বরবাটি মাড়তলায় ও মনোহরপুর-২ মার্কেট কমপ্লেক্সে ওই ক্যাম্পগুলি করা হয়েছে। ক্যাম্পগুলিতে যেসমস্ত শ্রমিকের টাকা বকেয়া রয়েছে তাদের জবকার্ড, ব্যাঙ্কের ডিটেলস ও ফোন নম্বর নিয়ে যোগাযোগ করতে আবেদন করা হয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে