এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জহর সাঁতরার স্মরণে ঘাটালে সিপিএমের রক্তদানে ব্যাপক সাড়া

Published on: June 23, 2024 । 10:39 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রতিবছরের মত এবছরও সিপিএমের প্রয়াত নেতা জহর সাঁতরার স্মরণে ঘাটালে রক্তদান শিবির আয়োজিত হল। আজ ২৩ জুন ঘাটালের সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে ওই রক্তদান শিবিরে মোট ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে পাঁশকুড়া ও মেদিনীপুর ব্লাড সেন্টার। সিপিএমের ঘাটাল ব্লক এরিয়া কমিটির উদ্যোগে ১৭ তম এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন সিপিএমের প্রবীণ নেতা পঙ্কজ ভট্টাচার্য্য। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা ও উত্তম মণ্ডল বলেন, শিবিরকে ঘিরে মহিলাদেরও উৎসাহ ছিল চোখে পড়ার মত। সিপিএমের জেলা কমিটির সদস্য চিন্ময় পাল ও সমীর হাজরা বলেন, ব্লাড সেন্টারগুলিতে রক্তের জোগান অব্যাহত রাখতে আগামী দিনেও আমরা এরকম শিবিরের আয়োজন করব।

অবিভক্ত মেদিনীপুর জেলার ১৯৮২ সাল থেকে সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন জহর সাঁতরা। ২০০৭ সালে ১৭ মে পার্টির কর্মসূচি সেরে কেশিয়াড়ি থেকে জেলা কেন্দ্রে ফিরে আসার সময় গাড়ি দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয় জহর সাঁতরার। তার পর থেকে প্রতি বছর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি বলে জানান চিন্ময়বাবু।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে