এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে দুর্ঘটনা

Published on: October 21, 2019 । 10:44 PM

রবীন্দ্র কর্মকার: আজ ২১ অক্টোবর রাত ১০ টা নাগাদ দুটি মালবাহী গাড়ি মুখোমুখি ধাক্কায় জখম চার। ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ  ঘাটাল শহরের কুশপাতা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সামনে দুটি মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।একটি মালবাহী গাড়ির চালক ও খালাসী জখম হন। তাঁদেরকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একটি গাড়ির চালক ও খালাসী পলাতক। এই ঘটনার জেরে কিছুক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। •ছবি পাঠিয়েছেন ইন্দ্রজিৎ রুইদাস। •তথ্য দীপক মণ্ডল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177