এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একাধিক মন্দির ও দোকানের তালা ভেঙে চুরি

Published on: June 8, 2019 । 2:13 PM

শুভদীপ জানা: মন্দির ও দোকানে চুরির ঘটনা ঘটল। শক্রবার রাত প্রায় ২টা নাগাদ গোকুলনগর গ্রামের ভট্টাচার্য পাড়ার ৩টি মন্দির ও একটি দোকানে কয়েকজন দুষ্কৃতী লুটপাট চালিয়ে লক্ষাধিক টাকার ঠাকুরের গয়না ও দোকানের জিনিসপত্র নিয়ে পালায় বলে জানা গিয়েছে।


আজ ৮ জুন শনিবার সকালে দেখা যায় দোকান ঘর ও মন্দিরগুলির গ্রিল ও দরজার তালা ভাঙা। দোকান মালিক কানাই ভট্টাচার্য জানান,তাঁর দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কয়েক হাজার টাকা ছাড়াও দোকানের বেশ কিছু প্রসাধনী দ্রব্য এবং রান্নার তেলের কয়েকটি টিনও চোরের দল নিয়ে গেছে।
ওই পাড়ার চুরি যাওয়া মোট তিনটি মন্দিরের মধ্যে শান্তি ভট্টাচার্য ও স্বদেশ ভট্টাচার্যদের পারিবারিক মন্দিরও রয়েছে। মন্দির গুলি থেকে লক্ষাধিক টাকার গয়না দুষ্কৃতীরা নিয়ে গেছে ভট্টাচার্য পরিবার সূত্রে জানা গিয়েছে। চুরি যাওয়া দোকান ও মন্দিরের পরিবারের তরফে দাসপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক