এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবাসিক অনাথ শিশুদের ভাইফোঁটা দিলেন পড়শি দিদিরা

Published on: November 9, 2018 । 12:20 PM

দাসপুরের একটি বেসরকারি হোমের আবাসিক শিশুদের ভাইফোঁটা দিলেন স্থানীয় একদল মহিলারা৷ দাসপুর-২ ব্লকের গোপীগঞ্জে ওই হোমে প্রায় শতাধীক আবাসিক অনাথ শিশু থাকে৷ তাঁদের কপালে মাঙ্গলিক ফোঁটা লাগিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করল পড়শি দিদিরা৷ শেষে ছিল তাঁদের জন্য ছিল মিষ্টিমুখের আয়োজন৷ আবাসিক বালক রঞ্জন শর্মা(নাম পরিবর্তীত) জানায়,বাড়ির লোকর খোঁজ আমরা কেউই জানিনা! আমরা দিদিদের কাছে ফোঁটা পেয়ে খুব খুশি৷ স্থানীয় বাসীন্দা মালবিকা প্রধান বলেন, আজকে ফোঁটা দেওয়ার পরে অসহায় ওই ভাইদের মুখে হাসি ফুটেছে এটা আমাদের কাছে পরম আনন্দের৷ আগামী দিনে বালকেরা পরিজনদের ফিরে পাক এই কামনা ওপরওয়ালার কাছে জানিয়েছি৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364