তৃপ্তি পাল কর্মাকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পুজোর আগের বিশেষ রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কাল ৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নাড়াজোল সাবস্টেশন থেকে নির্গত সমস্ত ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তাই শনিবার সকাল সাড়ে আটটায় শাটডাউনের পূর্বে প্রয়োজনীয় কাজ সেরে রাখার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নিগমের ঘাটাল ডিভিশনের এক ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, কাজ শেষ হওয়ার পর যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
শনিবার ৩ অক্টোবর নাড়াজোল এলাকায় বিদ্যুৎ থাকবে না







