এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৪ অক্টোবর রবিবার কুশপাতা, চন্দ্রকোণা টাউন এবং ভূঁঞ্যাড়া এই ৩টি সাবস্টেশনের সমস্ত ফিডারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

Published on: October 3, 2026 । 1:36 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয়  সংবাদ, ঘাটাল: আগামীকাল ৪ অক্টোবর, রবিবার ঘাটাল মহকুমার ৩টি গুরুত্বপূর্ণ এলাকায় সকালেরদিকে বিদ্যুৎ থাকবে না। রবিবার সকাল ৬.৩০ থেকে বেলা ১০টা পর্যন্ত কুশপাতা সাবস্টেশন, চন্দ্রকোণাসাবস্টেশন এবং ভূঁঞ্যাড়া সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধথাকবে। পশ্চিমবঙ্গ রাজ্যবিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের এক ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, বীরসিংহ সাবস্টেশন থেকে আসা মেন লাইনে কাজ হওয়ার দরুন কুশপাতা এবং ভূঁঞ্যাড়া সাবস্টেশনের সমস্ত ফিডারে সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে ঘাটাল শহরের শিলাবতী নদীর পূর্ব দিকের সমস্ত এলাকা এবং বেলিয়াঘাটা, নিমতলা, খানজাপুর, মনোহরপুর, কামালপুর-সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সঙ্গে ভূঁঞ্যাড়া সাবস্টেশনের সমস্ত ফিডারে ওই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
ওই ডিভিশনের এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ মণ্ডল বলেন, একইভাবে চন্দ্রকোণা টাউন সাবস্টেশনে নিয়মিত ও প্রাক্-পুজো রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল ৪ অক্টোবর, রবিবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত ওই সাবস্টেশনের অধীন কোনো ফিডারেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। কাজ শেষ হওয়ার পর যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে। 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ