এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জোৎঘনশ্যাম প্রাইমারি স্কুলে বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন পালন

Published on: January 12, 2023 । 8:45 PM

নিজস্ব প্রতিনিধি: আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস পালিত হল মহকুমার বিভিন্ন স্কুলগুলিতে এবং ক্লাবে। সেরকমই জোৎঘনশ্যাম মেইন প্রাইমারি স্কুলেও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে স্বামীজীর জন্মদিন পালন করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গণেশ চক্রবর্তী বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা স্কুলে বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করি। আমাদের স্কুলের প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত শিক্ষকেরা। প্রথমেই ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাতফেরি হয়। যেখানে শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুকুড়দহ সার্কেলের সার্কেল ইন্সপেক্টর প্রণবকুমার মণ্ডল, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই, সহ সভাপতি আশিস হুদাইত, জোৎঘনশ্যাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান কাবেরী মান্না সহ অন্যান্য অতিথিরা।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ