এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়ক: রাতের অন্ধকারে একের পর এক গাড়িতে চুরি! চাঞ্চল্য দাসপুরে

Published on: June 23, 2022 । 8:50 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য দাসপুর থানার মূলত রাজনগর গ্রাম পঞ্চায়েত জুড়ে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]  কাঁথা আছে বাছা নেই, গাড়ির হাজার হাজার টাকা দামের ব্যাটারি অতিরিক্ত চাকা স্টেফনিতে দেওয়া চাবি আছে কিন্তু হাওয়া ব্যাটারি স্টেফনি। ডিহিপলসা গ্রামের কৃষ্ণ দাস জানাচ্ছেন, ভোরে ভাড়া ছিল। রাত প্রায় আড়াইটা নাগাদ তাঁর মালবাহী গাড়ি চালু করতে গিয়ে দেখেন গাড়ি চালু হচ্ছে না। গাড়ি থেকে নেমে দেখেন গাড়ির ব্যাটারি হাওয়া। ওই রাতেই ওই ডিহিপলসা গ্রামেরই তারকনাথ সেনাপতির গাড়িতেও চুরি। গাড়ির ব্যাটারিতে চাবি থাকলেও ব্যাটারি গায়েব। শুধু তাই নয়, এই রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরামপুরের শুভাশিস ঘোষের মালবাহী গাড়ির ব্যাটারি শুধু নয় তাঁর গাড়ির অতিরিক্ত যে চাকা তাও রাতের অন্ধকারে চোরের দল খুলে নিয়ে গেছে। ডিহিপলসার কৃষ্ণ দাস জানাচ্ছেন,রাজনগর বাজার এবং রাজনগর পশ্চিম বাজার থেকেও ওই রাতেই একাধিক গাড়ির ব্যাটারি চুরি গেছে। রাতে দাসপুর পুলিশের লাগাতার টহল থাকে স্বীকার করেছেন গ্রামবাসীরা। এই টহলের ফাঁকেই এই চুরি। আরও জানাযাচ্ছে সবকটি চুরিতেই গাড়ি গুলি ছিল ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে। এলাকাবাসী এবং বাজার কমিটির দীর্ঘদিনের দাবি রাজনগর গ্রাম পঞ্চায়েত জুড়ে বসানো হোক সিসিটিভি। বারে বারে বাজার ও বাজার সংলগ্ন এলাকায় এই চুরির ঘটনায় আজ আবারও সেই দাবি মাথা চাড়া দিচ্ছে। তবে রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ দোলই জানাচ্ছেন,বেড়ে চলা এই চুরির ঘটনার পাশাপাশি গ্রামবাসীর নিরাপত্তার স্বার্থে এই সিসিটিভি দ্রুত যাতে বসানো যায় সে বিষয়ে শীঘ্রই অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সাথে আলোচনায় বসবেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে