এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর জুড়ে লাগাতার চুরি, গ্ৰেপ্তার ১। সক্রিয় চোরের দল, এলাকাবাসীকে সজাগ থাকার বিশেষ অনুরোধ

Published on: June 21, 2022 । 7:29 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার সামাটে কালী মন্দির চুরির ঘটনায় ১ যুবককে  [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] গ্রেপ্তার করে সোমবার ঘাটাল আদালতে তোলা হলে অভিযুক্তকে তিনদিনের পুলিশ হেফাজত দিল আদালত। দাসপুর জুড়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি মন্দির চুরি হয়েছে। পাশাপাশি দিনের আলোয় ভিক্ষুকের বেসে ফাঁকা বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে। লাগাতার এই চুরির তদন্তে নেমে বলা চলে পুলিশ ক্রমশ জাল গুটিয়ে এনেছে। রবিবার রাতে চন্দ্রকোণা এলাকার দুর্লভপুরের দিলীপ সিং ওরফে তাপু বেদকে গ্রেপ্তার করে পুলিশ। এসব চুরির ক্ষেত্রে সিসিটিভি ফুটেজে ওই যুবকে দেখা গেছে। দাসপুর থানার সামাট গ্রামের কালী মন্দিরটি শতাব্দী প্রাচীন। ১৭ জুন শুক্রবার সকালে দেখা যায় কালী মন্দিরের পাশাপাশি শীতলা মন্দিরেও চুরি। বেশ কয়েক হাজার টাকার সোনা রূপার গহনা চুরির অভিযোগ। দাসপুর পুলিশের তরফে জানানো হচ্ছে, ধৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে এই সামাটের মন্দির চুরির হদিশ মিলেছে। আজ সোমবার আরও তিনদিনের সময় দিল আদালত। পুলিশ আশাবাদী এই যুবকের থেকে অন্যান্য চুরির কিনারা করা যাবে। অন্যদিকে পুলিশের তরফে এলাকাবাসীকে রাতের পাশাপাশি দিনের বেলাতেও সজাগ থাকতে অনুরোধ হচ্ছে। এলাকায় কিছু বাঞ্জারার আবির্ভাব ঘটেছে। ভিক্ষার নামে দুপুরে ফাঁকা বাড়ি পেলেই এরা বাড়ির মধ্যে ঢুকে নগদ টাকা ও সোনাদানা চুরি করে নিয়ে গা ঢাকা দিচ্ছে। ১৮ জুন শনিবার বিকেল প্রায় সড়ে ৩টা নাগাদ দাসপুর থানার রাজনগরে এক শিশুসহ ৩ জনের একটি দল গৌতম বেরার বাড়িতে ঢুকে নগত ২০ হাজার টাকার পাশাপাশি সোনার বেশ কয়েক হাজার টাকার সোনার গহনা নিয়ে পালায়। গৌতম বেরা জানান তাঁরা তখন ঘুমিয়ে ছিলেন। ঘুম ভাঙতেই দেখেন বাড়ির মধ্যে বাচ্চাসহ ২ জন। জিজ্ঞাসা করলে তাঁরা ওই শিশুর জন্য খাবার চায়। তারা চলে যাওয়ার পর গৌতমবাবু ও তাঁর স্ত্রী বুঝতে পারেন তাঁদের টাকা ও সোনা নিয়ে পালিয়েছে ওরা। পুলিশের তরফে আরও সতর্ক করা হচ্ছে রাতে মন্দিরের দেব দেবীর দামী গহনা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ