এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মাটি চুরির অভিযোগে বড়সড় জরিমানা

Published on: June 15, 2022 । 11:04 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: একেবারে দিনের আলোয় প্রকাশ্যে জেসিবি দিয়ে সরকারি জায়গা থেকে মাটি চুরির ছবি স্থানীয় সংবাদে প্রকাশ পেতেই নড়েচড়ে বসল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনার সরজমিনে তদন্তে নেমে আজ বুধবার অভিযুক্তের ৪৬ হাজার টাকা ফাইন করল সংশ্লিষ্ট দপ্তর। ১৫ জুন মঙ্গলবার দাসপুর-১ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকে সাথে নিয়ে দাসপুরের রঘুনাথপুরের সেই দহতে পৌঁছে যান মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমিত্র সামন্ত। অভিযোগ ছিল ওই এলাকায় সরকারি জায়গায় যে দহ,সেই দহ থেকে প্রকাশ্যে মাটি চুরি চলছিল। ওই আধিকারিক জানান, সত্যিই কোনওরকম অনুমতি ছাড়াই ওই দহ থেকে মাটি কাটা হয়েছে এবং মাটি কেটেছেন ওই রঘুনাথপুরেরই বাসিন্দা গৌর মাজি। অভিযুক্তকে ৩০ মিনিটের মধ্যে দপ্তরে ডেকে পাঠানো হয়। আজ বুধবার দাসপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গৌর মাজির মোট ৪৬ হাজার টাকা ফাইন করা হয়। ঘাটাল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সৌমিত্র সামন্ত জানান, ঘাটাল জুড়ে যেখানে যেখানে বিনা অনুমতিতে এই মাটি কাটার অভিযোগ উঠেছে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাঝে মধ্যেই দপ্তরের তরফে বিশেষ অভিযান চালিয়েও এই বিনা অনুমতিতে মাটি কাটার বিরুদ্ধে তৎপর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তিনি আরও জানান, ১ এপ্রিল ২০২২ থেকে ১৫ জুন ২০২২ এই সময়ের মধ্যে তাঁদের দপ্তর প্রায় ৬০ লক্ষ টাকা অবৈধভাবে মাটি তোলার অভিযোগে জরিমানা বাবদ আদায় করেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ