এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা-গড়বেতা রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ১

Published on: June 13, 2022 । 10:57 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাতসকালে গতির বলি দুই বাইক আরোহী, আশঙ্খাজনক এক। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-গড়বেতা রাজ্য সড়কের আমশোল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে, জানা যায়, এদিন সকাল নাগাদ চন্দ্রকোণা থেকে গড়বেতাগামী রাজ্য সড়কের উপর দুই দিক থেকে আসা দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গড়বেতার আমশেল এলাকার বাসিন্দা রাম ঘোষ বয়স (৪৫), পেশায় রংমিস্ত্রি মোটর বাইকে করে চন্দ্রকোণার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময়ই চন্দ্রকোণা থেকে গড়বেতা গামী একটি মোটর বাইকের গতি বেশি থাকায় রামের বাইকে দ্রুতবেগে ধাক্কা মারলে ছিটকে পড়ে তিন বাইক আরোহী। দ্রুত স্থানীয়রা তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের, এমন স্থানীয় সূত্রের খবর। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঠিয়েছে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। ঘটনার স্থলে পুলিশ, রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে, বন্ধ যান চলাচল।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ