এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ আইটিআই কলেজে ছাত্রছাত্রীদের তৈরি প্রোজেক্ট প্রর্দশনী

Published on: April 8, 2022 । 7:48 PM

কুণাল সিংহরায়, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ঘাটালের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বীরসিংহ আইটিআই কলেজের ছাত্রদের তৈরি প্রোজেক্ট প্রর্দশনীর ব্যবস্থা করা হয়েছে কলেজের পক্ষ থেকে। আজ ৮ এপ্রিল ওই কলেজের অধ্যক্ষ সুবিমল বাগ ও বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের শিক্ষক সুদীপ মণ্ডল। আজ থেকে শুরু হয়েছে চলবে ১৫ মে পর্যন্ত।
কলেজের অধ্যক্ষ সুবিমলবাবু বলেন, বীরসিংহ আইটিআই কলেজের পাশাপাশি যে সমস্ত স্কুলগুলি রয়েছে, সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা ও আধুনিক প্রযুক্তি বিজ্ঞান সম্পর্কে উদ্ধুদ্ধ করার জন্য আমাদের এই প্রয়াস। এই প্রর্দশনীর মাধ্যমে ছাত্রছাত্রীরা এখন থেকেই প্রোজেক্ট মডেলগুলি থেকে জ্ঞান অর্জন করতে পারবে। প্রতিদিন একটি করে স্কুল ভিসিট করতে আসবে এখানে। স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের যদি কোনও প্রশ্ন জাগে এই মডেলগুলি দেখে, তাহলে আমাদের কলেজের যেসব ছাত্র মডেলগুলি তৈরি করেছে তারাই সেই প্রশ্নের উত্তর দেবে। তাছাড়াও প্রোজেক্ট গাইডের জন্য যে অধ্যাপক রয়েছেন তিনিও সাহায্য করবেন।
ওই কলেজের ইলেকট্রিসিয়ান ট্রেডের ইন্সট্রাক্টর সৌম্যব্রত রায় জানিয়েছেন, মূলত তাঁদের কলেজের ছাত্রছাত্রীরা যা যা বিষয় পড়েছে তার ওপর ভিত্তি করেই প্রোজেক্ট তৈরি করেছে। তার বাইরেও সাম্প্রতিক কিছু ঘটনার ওপরও মডেল বানিয়েছে। সেগুলিরই প্রর্দশনী করা হচ্ছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ