এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কুঞ্জপুরে কিডনি বিক্রয় করতে চাইছেন অজ্ঞাত পরিচয় মহিলা,চাঞ্চল্য এলাকায়

Published on: January 9, 2022 । 3:26 PM

সৌমেন মিশ্র ও প্রশান্ত দোলই: দাসপুরের কুঞ্জপুরে অজ্ঞাত পরিচয় মহিলা। চাইছেন নিজের কিডনি বিক্রি করতে। ঘটনায় সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য। আজ রবিবারের সাতসকালেই দাসপুরের এক গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরছেন এক অজ্ঞাতপরিচয় মহিলা। গ্রামবাসীদের কাছে আবেদন রাখছেন কেউ তাঁর কিডনি নিয়ে তাঁর হাতে টাকা দিন,তাঁর টাকার খুব প্রয়োজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনা দাসপুর থানার কুঞ্জপুর গ্রামের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আজ ৯ ই জানুয়ারি রবিবারের সকাল থেকেই গ্রামে এক অজ্ঞাতপরিচয় মহিলা ঘোরাঘুরি করছে। গ্রামের একে ওকে ডেকে মহিলা তার কিডনি বিক্রি করে দেওয়ার কথা বলছে,বিনিময়ে চাইছে টাকা। আর এতেই চাঞ্চল্য এলাকায়। স্থানীয়রা সমস্ত বিষয় গ্রামের পঞ্চায়েত পাশাপাশি ভিলেজ পুলিশকে জানিয়েছেন। মহিলার বয়স ৪০ এর আসপাশে হবে। প্রাথমিকভাবে মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে মহিলা জানাচ্ছেন তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কেশাপাট এলাকায়। ঘটনা যাইহোক গ্রামবাসীরা চাইছেন পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে উপযুক্ত ব্যবস্থা নিক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ