এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য 

Published on: December 6, 2021 । 4:16 PM

সৌমেন মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:দাসপুর থানার শয়লা গ্রামের এক যুবকের নিজের বাড়িতে তার ঝুলন্ত দেহ,বাবা মা শেষ চেষ্টা করেও একমাত্র ছেলেকে প্রাণে বাঁচাতে পারলেন না। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সাথে শোকের ছায়া পাড়া প্রতিবেশী ও আত্মিয়দের মধ্যে।

জানা যাচ্ছে, আজ ৬ ডিসেম্বর সোমবার সকাল প্রায় সাড়ে ৭টা নাগাদ দাসপুর থানার শয়লা গ্রামের নিতাই জানার ও রেখা জানার ছেলে বছর ২৫ এর কৃষ্ণেন্দু জানাকে বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখা যায় । সাথে সাথে ছেলেকে উদ্ধার করে স্থানীয় সোনাখালী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঠিক কী কারণে এই মৃত্যু তা নিয়ে দ্বিমত রয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। অনেকে জানাচ্ছেন প্রেম ঘটিত কারণ আবার অনেকে জানাচ্ছেন পরিবারের মধ্যে বচসার জেরে এই মর্মান্তিক মৃত্যু। তবে মৃতের মা রেখাদেবী জানান,রবিবার রাতেও একসাথে খাওয়া দাওয়া করেছিল ছেলে। আজ সোমবারের সকালে ছেলেকে তিনিই ডেকে তোলান। কিন্তু তার পরেই ছেলে বিছান ছেড়ে সটান বাড়ির দ্বিতলে গিয়ে সিলিং ফ্যানে কাপড় জড়িয়ে ঝুলে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় শোকাহত সারা গ্রাম।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ