এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পরিষেবা না পেয়ে রানিচকে ইন্ডিয়ান ব্যাঙ্কে বিক্ষোভ গ্রাহকদের

Published on: November 22, 2021 । 6:53 PM

মন্দিরা মাজি,স্থানীয় সংবাদ, ঘাটাল: ব্যাঙ্কে প্রবেশ করলে একটি শব্দের প্রতিধ্বনি কানে আসে সেটা হল ‘লিঙ্ক নেই’। আর ব্যাঙ্কে লিঙ্ক না থাকা মানেই কোনও রকম গ্রাহক পরিষেবা পাওয়া সম্ভব নয়। দীর্ঘ দিন গ্রাহকরা কোনও পরিষেবা না পেয়ে দাসপুর-২ ব্লকের রানিচকে ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় গিয়ে বিক্ষোভ দেখালেন। আজ ২২ নভেম্বর প্রায় আড়াই হাজার গ্রাহক ওই ব্যাঙ্কের গেটের সামনে টানা বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছেন। গ্রাহকদের মধ্যে নিরঞ্জন পাল, বিশ্বনাথ মণ্ডল অধিকারী  প্রমুখ বলেন, দীর্ঘ কয়েক মাস হল ব্যাঙ্কে এই দশা চলছে। ফলে গ্রাহকরা সময় নষ্ট করে ব্যাঙ্কে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে ফিরে চলে যেতে বাধ্য হচ্ছেন। ব্যাঙ্কে লেন-দেন করাতে না পেয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। কেউ চিকিৎসা করাতে পারছেন না, কেউ বা ছেলে মেয়েদের টিউশনের টাকা দিতে পারছেন না। গ্রাহকরা বলেন, বিষয়টি বার বার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল হয়নি। তাই আজ আমরা জমায়েত হয়ে বিক্ষোভ করেছি। নিরঞ্জনবাবু বলেন, সেই সঙ্গে আমরা আজ ব্যাঙ্কের ম্যানেজারকে একটি স্মারকলিপিও দিই।
ব্যাঙ্কের ম্যানেজার সুমিত কুমার বলেন, আমরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু লিঙ্কের বিষয়টি আমাদের হাতে নেই। তাই লিঙ্ক না থাকলে আমাদের কিছু করার থাকে না।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও